The Minister of State for Agriculture and Farmers Welfare, Sudarshan Bhagat laying the foundation stone of the seed processing cum storage unit at the ICAR Research Complex for NEH Region Tripura Centre, in Lembuchera, Tripura on February 19, 2017.

Feb 20, 2017: কেন্দ্রীয় সরকার কৃষক সহায়ক বিভিন্ন প্রকল্পের মাধ্যমে কৃষকদের আয় বাড়ানোর উদ্যোগ নিয়েছে। গতকাল আগরতলার কাছে লেম্বুছড়ায় ভারতীয় কৃষি গবেষনা পরিষদ ICAR- এ বীজ প্রক্রিয়াকরন বীজ সংরক্ষন ও বীজাগার ইউনিটের শিলান্যাস করে কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যান রাষ্ট্রমন্ত্রী সুদর্শন ভগৎ একথা বলেন।

তিনি বলেন, এবারের কেন্দ্রীয় বাজেটেও কৃষিখাতে বরাদ্দ বাড়ানো হয়েছে উল্লেখযোগ্য ভাবে। কৃষকদের জন্য ফসলবিমা যোজনায় ৯ হাজার কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। কৃষকদের বিভিন্ন খাতে ঋণ বাবদ যোজনায় বরাদ্দ রাখা হয়েছে ১০ লক্ষ কোটি টাকা।

কেন্দ্রীয় কৃষি প্রতিমন্ত্রী সুদর্শন ভগত ICAR- এ কৃষকদের মধ্যে বীজ বন্টন করেন।

ত্রিপুরায় এই বীজাগার ও বীজ প্রক্রিয়াকরণ ও বীজ সংরক্ষণ কেন্দ্র, ধান, ডালশষ্য,তৈলবীজ উৎপাদনে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী উল্লেখ করেন। এই কেন্দ্রটি গড়ে তুলতে কেন্দ্রীয় সরকার ১ কোটি ৫০ লাখ টাকার মঞ্জুরি দিয়েছে।

কেন্দ্রটির প্রাথমিক পরিকাঠামো গড়ে তুলতে ৫০ লাখ টাকার বরাদ্দ দেওয়া হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত কৃষকদের মধ্যে উচ্চফলনশীল ধানবীজ ও ডালবীজ বিতরন করেন কৃষি রাষ্ট্রমন্ত্রী । অনুষ্ঠানে ইম্ফলের কেন্দ্রীয় কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য্য প্রেমজিৎ সিং, ICAR-এর অধিকর্তা এস.ডি. নাচাঙ, রাজ্য সরকারের প্রানীসম্পদ বিকাশ দপ্তরের অধিকর্তামনোরঞ্জন সরকার সহ, অন্যান্য বহু বিশিষ্টজন ও কর্মকর্তা উপস্থিত ছিলেন।