Apr 21, 2017: বিলোনিয়া এবং সোনামুড়া মহকুমায় বি জে পি দুটি জনসভা করেছে গতকাল। ঐ জনসভায় বি জে পি রাজ্য সভাপতি বিপ্লব দেব ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপি সাংসদ ও পশ্চিমবঙ্গের নারী নেত্রী রূপা গাঙ্গুলি।

গতকাল বিলোনিয়া মোটর স্ট্যান্ড-এ এক জনসভায় বক্তব্য রাখতে গিয়ে তিনি রাজ্যের অস্থায়ী সব কর্মচারীদের নিয়মিত করারও তিনি আশ্বাস দেন| তিনি রাজ্য বামফ্রন্ট সরকারের কাজকর্মের সমালোচনা করেন| রাজ্যে বি জে পি ক্ষমতায় এলে রাজ্যের সরকারী কর্মচারীদের সপ্তম বেতন কমিশন দেওয়া হবে বলে দলের রাজ্য সভাপতি বিপ্লব কুমার দেব জানিয়েছেন| রাজ্যে বি জে পি ক্ষমতা এলে বেকারদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে বলেও তিনি দাবি করেন।

জনসভায় বক্তব্য রাখতে গিয়ে সাংসদ রুপা গাঙ্গুলী অভিযোগ করেন, রাজ্যে কেন্দ্রীয় প্রকল্প সঠিকভাবে রূপায়িত হচেছ না| রাজ্য সরকার সার্বিক ভাবে ব্যর্থ হয়েছে বলে তিনি অভিযোগ করেন| এদিকে গতকাল কাঠালিয়াতে বি জে পির সভাতে বি জে পি সভাপতি বিপ্লব কুমার দেব ও সাংসদ রুপা গাঙ্গুলী বক্তব্য রাখেন| অন্যদিকে রাজ্য কংগ্রেস নেতা সাহ আলম আজ বি জে পিতে যোগ দান করেন| তাকে দলে গ্রহন করেন বি জে পি সভাপতি|
