পারমিতা

July 06, 2018 : 

ছায়া থেকে ছায়ান্তরে ছুটেছি,
মরীচিকা থেকে মরীচিকায়-
উপকরনের ডালিতে শান্তি কোথায়?

বনজোৎস্না! এ ভরা বর্ষণে
ঘন মেঘের আবরণে
তোমার কাছে আমার চিরকালের অভিসার।