মা (Maa) ড. মানসী দাস মা হাজার প্রতিকুলতা ভাঙার মজবুত হাতিয়ার | এগিয়ে চলার শক্তি, ভেঙে ফেলে বাঁধার পাহাড় || মা পরাজয়ের গ্লানি শেষে জীবনের স্লোগান | অপমানের ব্যাথা ভোলানো ঘুমপাড়ানী গান || মা প্রখর তাপের দগ্ধ দুপুর শেষে শান্ত গোধূলী বেলা | রাতের আঁধারের বুকে হাজার তারার মেলা || […]
